শিকারপুরের বায়তুল আমান জামে মসজিদ গ্রামের একমাত্র পাকা মসজিদ হিসেবে নির্মিত হয়। আল্লাহর অশেষ রহমত ও বরকতে অ্যাডভোকেট নেয়ামতউল্লাহর উদ্যোগে প্রতিষ্ঠিত এই মসজিদে মুসুল্লিদের নামাজের সুব্যবস্থা, ওজুর জন্য দিঘিতে পাকা ঘাটলা, অন্যান্য সুব্যবস্থা ধর্মীয় সেবার এক অনন্য উদাহরণ।
